[Bengali/বাংলা] আপনার কি বিদ্যুৎ বিল পরিশোধ করতে সাহায্য প্রয়োজন?

If you are having trouble paying your electricity and gas bills

Publisher

Australian Government

Date

যদি আপনি আপনার বিদ্যুৎ এবং গ্যাসের বিল পরিশোধ করতে সমস্যায় পড়েন:

  • আপনার পরিষেবা প্রদানকারীর সাথে কথা বলুন। তাদের নম্বরটি আপনার বিলের উপর দেওয়া আছে
  • আপনি যদি সময়মতো আপনার বিল পরিশোধ করতে না পারেন, তাহলে সংকটকালীন আর্থিক সহায়তা (হার্ডশিপ সাপোর্ট) সম্পর্কে জানতে খোঁজ নিন
  • দীর্ঘ সময় ধরে পরিশোধ করার জন্য বা ছোট ছোট নিয়মিত কিস্তিতে পরিশোধ করার জন্য একটি পেমেন্ট পরিকল্পনা করার জন্য অনুরোধ করুন
  • সংযোগ বিচ্ছিন্ন হওয়া, সুদের চার্জ এবং বিলম্ব ফি থেকে নিজেকে রক্ষা করতে পেমেন্ট পরিকল্পনায় নিয়মিত থাকুন
  • বাড়িতে বা কর্মস্থলে সহায়তার জন্য কোনো সরকারি কনসেশন বা রিবেট আছে কিনা তা জিজ্ঞাসা করুন।

বাড়িতে বিদ্যুৎ গ্যাস ও অর্থ সাশ্রয়ের বিষয়ে আরও তথ্যের জন্য দেখুন https://www.energy.gov.au/households/translations